পটুয়াখালী বজ্রাঘাত মৃত্যু

পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর

পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর

মাঠে কাজ চলছিল। কেউ ভুট্টাক্ষেতে, কেউ গরু চরাতে, কেউ বা ফিরছিলেন দিনের কাজ সেরে। আকাশে তখন কালো মেঘ। আচমকা একের পর এক বজ্রপাত, আর তা‌তেই মুহূর্তের ম‌ধ্যে নি‌ভে গেল চারটি জীবন।

এ ছাড়া গত দুই দিনে বজ্রপাতে অন্তত ২৯টি গরু মারা গেছে বলে প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে।